২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠী নির্বাচন অফিসে বোমা হামলা

ঝালকাঠী জেলা নির্বাচন কার্যালয়ে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 09:53 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

শুক্রবার রাতে এ বিস্ফোরণের পর শহরে আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ঝালকাঠী সদর থানার ওসি শীলমনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ৮টার দিকে বোমাটি ছুড়ে মারলে জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলায় এসে পড়ে। এতে জালানার একটি গ্লাস ভেঙে গেছে।

সহকারী পুলশি সুপার আফম আনোয়ার হোসনে বলনে, জামায়াত-বিএনপির দুষ্কৃতিকারীরাই এই ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।