২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁথিয়ায় আ. লীগকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ

পাবনার সাঁথিয়া উপজেলায় এক আওয়ামী লীগকর্মীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 08:12 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

শুক্রবার সকালে রায়েকমারী গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সাথিয়া থানার ওসি শহিদ মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে একদল দুর্বৃত্ত স্থানীয় আওয়ামী লীগকর্মী আয়েন উদ্দিনের  বাড়িতে আগুন দেয় এবং দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

আগুনে বাড়ির একটি ঘর পুড়ে যায়।

এটি জামায়াত-শিবিরের নাশকতা নাকি অন্য কারো সঙ্গে ব্যক্তিগত বিরোধের জের তা খতিয়ে দেখা হচ্ছে, বলেন ওসি।