শনিবার নড়াইলে হরতাল
জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার নড়াইলে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
শুক্রবার জেলা জামায়াতের প্রচার সম্পাদক আয়য়ুব হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলের জেলা সেক্রেটারি আশেক এলাহি বলেন, হয়রানি মূলক মিথ্যা মামলায় এনামুক হক বাচ্চুকে (৭০) গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল ডাকা হয়েছে।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক আমির হোসেন জানান, এনামুল হক বাচ্চ বাচ্চু পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাদান, ভাংচুর, অগ্নিসংযোগ ঘটনায় দায়ের করা মামলার আসামি বাচ্চু।
