২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের সুদ মওকুফের দাবি

রাজনৈতিক অস্থিতিশীলতায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোক্তাদের ব্যাংকঋণের সুদ মওকুফে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ চেয়েছে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 07:58 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বৃহস্পতিবার বিকালে ঢাকায় বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান এবং ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

পরে সন্ধ্যায় চট্টগ্রাম চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়ে জানানো হয়।

সভায় মাহবুবুল আলম বলেন, “অবরোধ-হরতালসহ মানবসৃষ্ট নানা দুর্যোগের কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, শিল্পদ্যোক্তারা চরম আর্থিক দুরবস্থার মধ্যে আছেন।

“এসব প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে ব্যাংকগুলো সবসময়ই লাভবান হয়। কিন্তু বর্তমান অবস্থা বিবেচনা করে এসব ব্যবসায়ীদের আপদকালীন সময়ের সুদ মওকুফের বিষয়টি বিবেচনা করা উচিত।”

এ বিষয়ে গভর্নরকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

সভায় গর্ভনর বলেন, রপ্তানি উৎসাহিত করতে এক্সপোর্টার ডেভেলপমেন্ট ফান্ড থেকে মাত্র দেড় শতাংশ সুদে এক কোটি ডলার পর্যন্ত ঋণ দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর সচল রাখা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নির্বিঘœ রাখার ওপর গুরুত্বারোপ করেন গভর্নর।

এসময় মাহবুবুল আলম চট্টগ্রাম বন্দর সচল রাখা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নির্বিঘœ রাখার ক্ষেত্রে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে চেম্বারের নেয়া পদক্ষেপের কথা গভর্নরকে জানান।