২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবদল নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 06:15 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

গ্রেপ্তার ইলিয়াস কাঞ্চন (৩৬) সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম সমর্থিত দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের মহেশখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইলিয়াসের বিরুদ্ধে আনোয়ারা ও পটিয়া থানায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুরসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

ইলিয়াস আনোয়ারা থানার তালিকাভুক্ত আসামি বলে ওসি হুমায়ন কবির জানান।

তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।