মাদারীপুরে যুবকের লাশ উদ্ধার
নিখোঁজের ছয়দিন পর মাদারীপুর সদর উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার মাদ্রা এলাকা থেকে টুটুল সরদারের (২৫) লাশ উদ্ধার করা হয়।
টুটুল সদর উপজেলার ছিলারচর এলাকার আলতু সরদারের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতো।
সদর থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে ছিলারচর বাজার থেকে দুই যাত্রী নিয়ে মাদারীপুরের মাদ্রা এলাকায় যাওয়ার পর থেকে টুটুল নিঁখোজ। পরে ওই দুই যাত্রীকে আটকের পর বিকেলে মাদ্রা এলাকা থেকে টুটুলের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
