২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরেও পুড়লো পাকিস্তানি পতাকা

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের মত অভ্যন্তরীণ বিষয়ে ‘নাক গলানোর’ প্রতিবাদে পাকিস্তানি পতাকা পুড়িয়েছে মাদারীপুর গণজাগরণ মঞ্চ ও জেলা উদীচী সংসদ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 09:55 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

বুধবার রাত ৮টায় স্থানীয় স্বাধীনতা অঙ্গনে গণজাগরণ মঞ্চ মাদারীপুর শাখার আহ্বায়ক ডা. রেজাউল আমীন খোকনের নেতৃত্বে দুটি পাকিস্তানি পতাকা আগুন ধরিয়ে এ প্রতিবাদ জানায়।

বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এ পতাকা পোড়ানোর সঙ্গে একাত্মতা প্র্রকাশ করে এ সময় জেলার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সবাই সব যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করার জন্য স্লোগান দেন।

একই প্রতিবাদে অন্য জেলাতেও এরআগে পাকিস্তানের পতাকা পোড়ানো হয়।