আশ্রমে আগুন দেয়ায় নোয়াখালীতে গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়ায় আশ্রমে আগুন দেয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় বুধবার গ্রেপ্তারকৃত এনায়েত উল্লা (৩৫) সুখচর ইউনয়নের উত্তর সুল্লকিয়া গ্রামের হাফেজ সুলতান আহম্মদের ছেলে। সে জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তার এক ভাই নুরুল্লাহ পাকিস্তানে থাকে বলে জানিয়েছে পুলিশ।
হাতিয়া থানার ওসি ফজলে রাব্বি জানান, এনায়েতের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
এরআগে নুরুল্লাহ আফগানিস্তানে জঙ্গী তৎপরতায় যুক্ত ছিলেন পুলিশকে জানায় এলাকাবাসী।
নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনয়নের দাসপাড়ায় সোমবার সন্ধ্যায় শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবা আশ্রমে আগুন দেয় দুর্বত্তরা। এতে মূল্যবান জিনিসপত্র ও আসবাবপত্র পুড়ে যায় বলে জানিয়েছে আশ্রম কর্তৃপক্ষ।
এছাড়া নোয়াখালীতে গত কয়েক দিনের সহিংতায় জড়িত থাকার অভিযোগে শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিসুর রহমান।
