২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত বিবিএ পরীক্ষা  শুক্রবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া বিবিএ ১ম সেমিস্টারের পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 02:43 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ডিসেম্বর দুপুর ২টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ১০ ডিসেম্বর পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিরোধী দলের অবরোধের কারণে তা স্থগিত করা হয়। 

সম্প্রতি বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের কারণে বেশ কয়েক দফায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত হয়।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে সরকারি ছুটির দিন ছাড়া টানা অবরোধ কর্মসূচি পালন করছে ১৮ দলীয় জোট।