২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকার জামিন ও পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে প্রয়োজনে তাকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে হাকিম আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 12:55 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার খোকাকে আদালতে হাজির করে সূত্রাপুর ও পল্টন থানার দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

অন্যদিকে খোকার আইনজীবীরা দুই মামলাতেই জামিনের আবেদন করেন।   

সূত্রাপুর থানার মামলাটি শোনেন মহানগর হাকিম মারুফ হোসেন। আর পল্টন থানার মামলার শুনানি চলে মহানগর হাকিম তারিক মইনুল ইসলাম ভূঁইয়ার আদালতে।

শুনানি শেষে দুই বিচারক রিমান্ড ও জামিনের দুই আবেদন খারিজ করে দেন। 

তবে মামলা দুটির তদন্ত কর্মকর্তা চাইলে খোকাকে দশ দিন কারা ফটকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে আদেশে জানানো হয়।   

গত ৪ ডিসেম্বর রাতে উত্তরা থেকে বিএনপি নেতা খোকাকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।