২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে এক তরুণীসহ দুজনের লাশ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গলাকাটা এক তরুণীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 06:18 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

মঙ্গবার সকালে জোরারগঞ্জ থানার চেয়ারম্যান রোডের পাশ থেকে আনুমানিক ২০ থেকে ২২ বছর বয়স্ক গলাকাটা মেয়েটির লাশ উদ্ধার করা হয়।

জামালপুর ইউনিয়ন থেকে নাছিমা বেগম (৩২) নামে অন্য এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মেয়েটির গলাকাটা লাশটি উদ্ধার করে। 

রাতের কোনো এক সময় মেয়েটিকে হত্যা করে  লাশ ফেলে যাওয়া হয় বলে পুলিশের ধারণা।

নীল রঙের সালোয়ার কামিজ পরা মেয়েটির কোনো পরিচয় পাওয়া যায়নি।

এসআই আলমগীর জানান, জামালপুর ইউনিয়ন থেকে উদ্ধার করা নাছিমার স্বামীর নাম এমরান হোসেন।

প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

পারিবারিক কলহের জের ধরে নাছিমা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে।