এরশাদের ‘মুক্তির’ দাবি নীলফামারীতে
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে আটকে রাখা হয়েছে অভিযোগ করে তার ‘মুক্তির’ দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফিরে সংক্ষিপ্ত সামবেশে মিলিত হয়।
জয়নাল আবেদীনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক খয়রাত হোসেন শাহ্, সুজাইদ্দৌলা সুজা প্রমুখ।
বক্তারা বলেন, সরাকর চক্রান্তের বেড়াজালে সাবেক রাষ্ট্রপতি এরশাদকে গ্রেপ্তার করেছে।
তার বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা রয়েছে তা বাতিলসহ তার ‘মুক্তির’ দাবি জানান তারা।
র্যাব পাহারায় গত বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদকে সিএমএইচে ভর্তির পর থেকে তার আটকের গুঞ্জন ছড়ায়। দলের এক নেতা আটকের কথা বললেও র্যাবের পক্ষ বলা হয়, অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
