২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির আটক

বিরোধী দলের অবরোধের মধ্যে ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আরশাদুল আলমকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 03:23 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিকরগাছা বাসস্ট্যান্ডের কাছে মহাসড়ক অবরোধের সময় তাকে আটক করা হয় বলে পুলিশ জানায়।

ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা এলাহী টিপু বলেন, “সকালে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে অবরোধ কর্মসূচিতে যৌথবাহিনী হঠাৎ ধাওয়া দিয়ে লাঠিপেটা করে। এতে অন্তত ১০ কর্মী আহত হন।”

এ সময় উপজেলা জামায়াতের আমির আরশাদুল আলমকে যৌথ বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যায় বলে জানান তিনি।

ঝিকরগাছা থানার ওসি সৈয়দ কামরুজ্জামান বলেন, সড়ক আটকে যান চলাচলে বাধা দেয়ায় যৌথবাহিনী অবরোধকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে। সেখান থেকে উপজেলা জামায়াতের আমীরকে আটক করা হয়।

তবে লাঠিপেটার কথা অস্বীকার করেন পুলিশের এই কর্মকর্তা।