২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ট্রাকচাপায় পুলিশ সার্জেন্ট নিহত

যশোরের অভয়নগরে ট্রাকচাপায় এক পুলিশ সার্জেন্ট নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

সোমবার সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় নিহত নাঈম আহমেদ খুলনা মেট্টোপলিটন পুলিশের সার্জেন্ট।

অভয়নগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) কামাল জানান, সার্জেন্ট নাঈম মোটরসাইকেলে করে খুলনার দিকে যাচ্ছিলেন। এ সময় অভয়নগরের নতুন বাসস্ট্যান্ড এলাকায়  এলপি গ্যাসবাহী একটি ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।