কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বিরোধী দলের অবরোধ শুরুর নয় ঘণ্টা আগে সোমবার রাতে এই ঘটনা ঘটছে। তবে এর পেছনে নাশকতা নেই বলে মনে করছেন রেল কর্মকর্তারা।
লাকসাম রেলওয়ে জংশনের লোকো ইনচার্জ নুর মোহাম্মদ জানান, চট্টগ্রাম ছেড়ে আসা ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগির চারটি চাকা রাত সাড়ে ৯টার দিকে গুনবতী রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।
এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এর পরপরই চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
নূর মোহাম্মদ জানানজানান, সাড়ে ১০টার দিকে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
