২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাসহ আটক শিবিরকর্মীর জবানবন্দি

ফরিদপুরে পেট্রোল বোমা ও হাতবোমাসহ গ্রেপ্তার ছাত্র শিবিরের এক কর্মী আদালতে জবানবন্দি দিয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 08:58 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

সোমবার চৌধুরী মো. মোহসীনুল জামান (২০) নামের এই শিবিরকর্মী ফরিদপুরের নির্বাহী হাকিম মো. হামিদুল ইসলামের কাছে এ জবানবন্দি দেন।

এছাড়া গ্রেপ্তার হওয়া অপর দুই শিবিরকর্মী রাকিবুল ইসলাম (১৮) ও নকিবুল ইসলামকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন করে আদালতে পাঠানো ‍হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) অখিল কুমার বিশ্বাস বাদী রোববার বিস্ফোরক আইনে ও দণ্ডবিধিতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার এই তিনজনসহ ১৫ জনের নাম উলে।লখ করে এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা আঞ্চল) মো. তোতা মিয়া বলেন, মোহসীনুল জামান সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের এক নম্বর আমলী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

রোববার জেলা শহরের পশ্চিম খাবাসপুরে শামসুল উলুম মাদ্রাসার সামনে থেকে তিনটি পেট্রোল বোমাসহ মোহসীনুল ও রাকিবুলকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিকালে পূর্ব খাবসপুর থেকে আরো ১৬টি পেট্রোল বোমা ও ছয়টি হাতবোমাসহ নকিবুলকে আটক করা হয়।