পটিয়ায় টেম্পো উল্টে নিহত ১
চট্টগ্রামের পটিয়ায় টেম্পো উল্টে এক যাত্রী নিহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে পটিয়া থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আলাউদ্দিন (২০) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি এলাকার বাসিন্দা। তিনি পটিয়ায় একটি মাইকের দোকানে কাজ করতেন।
নায়েক জাহাঙ্গীর বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে টেম্পোটি উল্টে যায়। এতে ভেতরে বসা আলাউদ্দিন গুরুতর আহত হন। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
