স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা
বিজয় দিবসের সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার সকাল ৮টায় নেতাকর্মীদের নিয়ে খালেদা জিয়া জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
পুস্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি সন্মান জানিয়ে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর খালেদা জিয়া শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের শাহজাহান ওমর, ইনাম আহমেদ চৌধুরী, মুশফিকুর রহমান, আবদুল হালিম, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, নাজিম উদ্দিন আলম, হাবিবুর রহমান হাবিব, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, সাবেক সাংসদ এস এ খালেক, এম এম শাহিন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
পরে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, উলাম দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, জাসাসসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জিয়ার কবরে শ্রদ্ধা জানানো হয়।
