নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আগামী ২০ ও ২১ ডিসেম্বর এ পরীক্ষা হওয়ার কথা ছিল।
তবে এর নির্দিষ্ট কোনো কারণ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ও ভর্তি কমিটি সচিব অধ্যাপক মো. মমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
