বগুড়ায় গণজাগরণের নেতার ওপর হামলা
বগুড়ার শাজাহানপুরে গণজাগরণ মঞ্চের নেতা মুক্তিযোদ্ধা হযরত আলীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা।
রোববারের এ হামলায় আহত হযরত আলীকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেয়া হচ্ছে।
বগুড়া সদর থানার ওসি মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনই কোনো মন্তব্য করা যাবে না। তদন্ত সাপেক্ষে বিষয়টি জানা যাবে।
স্থানীয় সাংবাদিক জিয়াউর রহমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে মাঝিড়া বন্দরের কাছে ডোমনপুকুর নতুনপাড়া এলাকায় মুখোশপরা ৫/৬ জন যুবক লাঠিসোটা নিয়ে তার উপর হামলা চালায়।
তিনি মাথা ও মুখে ‘গুরুতর’ আঘাত পান বলে জানিয়েছেন জিয়াউর।
