নৌবাহিনীতে যুক্ত হল আরো তিন যুদ্ধজাহাজ
খুলনা শিপইয়ার্ডে নির্মিত আরো তিনটি যুদ্ধজাহাজ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার খুলনা শিপইয়ার্ডে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে অপরাজেয়, অদম্য, অতন্দ্র নামের এ তিনটি জাহাজ হস্তান্তর করা হয়।
এর আগে পদ্মা ও সুরমা নামের যুদ্ধজাহাজ দুটি নৌবাহিনীকে দেয়া হয়।
নৌবাহিনীর সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী বলেন, “মায়ানমারের সঙ্গে মামলায় জিতে আমাদের সমুদ্রসীমা বাড়ার কারণে যুদ্ধজাহাজের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি।”
তিনি বলেন, জাহাজগুলো তুলনামুলকভাবে ছোট হলেও এর নির্মাণ ভবিষ্যতে আরও বড় কিছু তৈরি করতে প্রেরণা যোগাবে।
