নোয়াখালীতে মঙ্গলবার হরতাল
পুলিশ ও সরকারি দলের হামলায় দলীয় নেতাকর্মী হত্যার অভিযোগে মঙ্গলবার নোয়াখালীতে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
রোববার দুপুরে নোয়াখালী শহরে অনুষ্ঠিত ১৮ দলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিএনপির কেন্দ্রীয় যগ্ম মহাসচিব, জেলা সভাপতি ও ১৮ দলের জেলা আহবায়ক মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জামায়াতের জেলা আমির মোনায়েম সরকারসহ ১৮ দলের নেতারা উপস্থিত ছিলেন।
মো. শাহজাহান বলেন, জেলা সদরে দুর্বৃত্তদের হামলায় যুবদলকর্মী সোহাগ, সোনাইমুড়িতে যুবলীগের হামলায় শিবির নেতা হাফেজ জোবায়ের হোসাইন এবং কোম্পানীগঞ্জে পুলিশের গুলিতে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
