২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

রোববার দুপুরে মৈকুলী এলাকায় এ দুর্ঘটনায় নিহত হাসিবুর রহমান হাসিব (২৮) রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি।

আহত হাফিজুর রহমান সজীব (২৯) উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান,  বেলা পৌনে ১২টার দিকে মোটরসাইকেলে  করে তারাবো বিশ্বরোড এলাকা থেকে রূপসী যাচ্ছিলেন হাসিব ও সজীব। মৈকুলী এলাকায় একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত  হন তারা।

উদ্ধার করে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিবকে মৃত বলে জানান।