২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে দুর্ঘটনায় নিহত ১

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই যুবক।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 05:59 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

মেলান্দহ থানার ওসি বিল্লাল উদ্দিন জানান, শুক্রবার সকালে নয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তাদীর আলম মুন্না (২০) মল্লিকাডাঙা গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- মেলান্দহের শাহজাদপুর গ্রামের মাহাতী ইসলাম লিয়ন (২০) ও একই গ্রামের মাহমুদুল হাসান বাবলা (১৮)।

এদের মধ্যে লিয়নকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাবলাকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোটর সাইকেল ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে তবে, ট্রাক চালক পালিয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, ট্রাকটি জামালপুর থেকে দেওয়ানগঞ্জে যাচ্ছিল এবং মোটরসাইকেলে করে দেওয়ানগঞ্জ থেকে মেলান্দহে ফিরছিলেন মুন্নাসহ তার সঙ্গীরা।