খালেদার সঙ্গে ওয়ারসির বৈঠক
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী সাইয়েদা ওয়ারসি।
বৃহস্পতিবার বিকালে বিরোধীদলীয় নেতার গুলশানের বাসায় যান তিনি। এক ঘণ্টার বৈঠকের পর তিনি সাংবাদিকদের কিছু বলেননি।
বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসনও ছিলেন।
বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছানোর পর ওয়ারসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এছাড়া স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গেও তিনি বৈঠক করেন।
