চাঁদপুর ও মানিকগঞ্জে বৃহস্পতিবার হরতাল
চাঁদপুরে ছাত্রদল এবং মানকিগঞ্জে স্বচ্ছোসেবক দল বৃহস্পতিবার হরতাল ডেকেছে।
ছাত্রদল সভাপতি-সম্পাদকসহ নেতাদের মুক্তির দাবিতে এবং গত ৩ ডিসেম্বর চাঁদপুরে পুলিশের গুলিতে ছাত্রদলকর্মী রতন নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
বুধবার সকালে বিক্ষোভ মিছিল শেষে শহরের বাসস্ট্যান্ড এলাকায় জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কাজী মো. ইব্রাহীম জুয়েল এই ঘোষণা দেন।
অন্যদিকে, জাতীয়তাবাদী স্বচ্ছোসবেক দলের নেতাদের মুক্তি ও মামলার প্রতিবাদে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল ডাকে স্বচ্ছোসবেকব দল।
বুধবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুহাম্মদ শরীফ ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
