২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমাঞ্চলীয় গ্যাস অফিসে জামায়াতের গুলি

কাদের মোল্লার ফঁসির রায় কার্যকর করা ঠেকাতে ডাকা হরতালে পাবনায় পশ্চিমাঞ্চলীয় গ্যাস অফিসে গুলি চালিয়েছে জামায়াত-শিবির।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

বুধবার বেলা ১টার দিকে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, মিছিল নিয়ে শহরের প্রবেশ পথে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা পশ্চিমাঞ্চলীয় গ্যাস অফিসে পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে।

এতে ওই অফিসের জানালার কাচ ভেঙে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে লাঠি মিছিল নিয়ে শহরে প্রবেশ করে তিনটি ব্যাংকসহ ২০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর চালায় হরতালকারীরা। এ সময় তারা ১০/১২টি হাতবোমাও ফাটায়।

এছাড়াও, সকালে জামায়াত শিবির কর্মীরা পুস্পপাড়া. মধুপুর ও বাঙ্গাবাড়িয়ায় পাবনা-ঢাকা মহাসড়ক এবং নতুনহাট, চাঁদ আলীর মোড়সহ পাবনা-কুষ্টিয়া মহসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ ফেলে এবং আগুন জ্বালিয়ে অবরোধ করে।

শহরে র‌্যাব পুলিশের পাশাপাশি বিজিবি টহল জোরদার করা হয়েছে।