খবর লেখার আগে জানতে হবে: প্রধান বিচারপতি
আদালত সংক্রান্ত প্রতিবেদন লেখার আগে আরো দায়িত্বশীল হতে বললেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
কাদের মোল্লার ফাঁসি স্থগিতে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে বুধবার তিনি এই মন্তব্য করেন।
শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, “কেউ রিপোর্টিং করতে গেলে দায়িত্ব নিয়ে করতে হয়। এ ব্যাপারে দায়িত্বশীল মহল থেকে সঠিক আচরণ করতে হবে।
ফাইল ছবি
এ সময় সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে প্রধান বিচারপতি বলেন, “বিচারক সম্পর্কে রিপোর্টিং করতে, আদালত নিয়ে লিখতে হলে সেটা জানতে হবে। আরো দায়িত্বশীল হতে হবে। সঠিকভাবে না জেনে কোনো তথ্য দেয়া ঠিক না।”
‘অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করছেন’, ‘কাদের মোল্লার ফাঁসি স্থগিতের শুনানিতে অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন’-এ ধরনের দুটি অভিযোগ বিষয়ে আলোচনা উঠলে আদালত এই মন্তব্য করেন।
