২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকা নিয়ে ১৮ দলের নদী ‘অবরোধ’, ঢিল নিক্ষেপ

বিরোধী দলীয় জোটের ঢাকা তৃতীয় দফা অবরোধের চতুর্থ দিন চাঁদপুরে নৌকা নিয়ে মেঘনা নদী মোহনা ‘অবরোধ’ করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 02:24 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে ১৮ দলীয় নেতা-কর্মীরা প্রায় দেড় ঘণ্টা নদী মোহনায় অবস্থান করে।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি শোভন আল ইমরান জানান, এ সময় তারা নদীতে চলাচলরত নৌ-যানকে লক্ষ্য করে ইট-পাটকেলও নিক্ষেপ করে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফার বলেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ এড়াতে এ সময় নদীতে পুলিশের পাশাপাশি কোস্টগার্ডও টহল দেয়।

এর আগে ১৮ দলীয় নেতা-কর্মীরা অবরোধের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল বের করে। অবরোধ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক।