২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ১৩ লাখ টাকা ছিনতাই

রাজধানীর পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ১৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 01:44 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকেশ্বরী মন্দিরের কাছে এ ঘটনা ঘটে বলে চকবাজার থানার ওসি আজিজুল হক জানান।

আহত হার্ডওয়্যার ব্যবসায়ী মো. আবুল কাশেমকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, কাসেমের ডান পায়ের হাটুতে একটি গুলি লেগেছে।

কাশেমের বন্ধু শাহ আলমের বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল বলেন, তারা দুই বন্ধু সকালে হাজারীবাগের বাসা থেকে রিক্সায় করে মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা করেন। ঢাকেশ্বরী মন্দিরের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে ছয় যুবক তাদের গতিরোধ করে।

এ সময় কাশেম ‘ছিনতাই ছিনতাই’ বলে চিৎকার করলে তাকে গুলি করে দুর্বৃত্তরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।