২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ছাত্রদলের হরতাল

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নামে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির দাবিতে মঙ্গলবার শেরপুরে অর্ধদিবস হরতাল ডেকেছে সংগঠনটি।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 09:48 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

সোমাবার রাত পৌনে ৮টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি মো. আবু রায়হান রূপন ও সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতালের কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ সব ছাত্রদল নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয় বলে জানানো হয়।