না’গঞ্জের ৩ থানায় সোমবার হরতাল
নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার নারায়ণগঞ্জ নগরীর তিন থানায় অাধাবেলা হরতাল ডেকেছে যুবদল।
রোববার বিকালে মহানগর যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতালে গার্মেন্টস ও গার্মেন্টস সম্পৃক্ত সকল পরিবহন, অ্যাম্বুলেন্স, সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেসা, তিতাসসহ নাগরিক সেবায় নিয়োজিত পরিবহন, জরুরি ওষুধবাহী পরিবহন, খাবার হোটেল, সংবাদপত্র ও সংবাদকর্মীবাহী পরিবহন এবং রিকশা হরতালের আওতামুক্ত থাকবে।
