তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাবিতে মৌন মিছিল
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবিতে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকতা-কর্মচারী ফোরাম।
রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে মৌন মিছিল শুরু হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে কিছুক্ষণ অবস্থানও করেন তারা।
কর্মসূচি সম্পর্কে শিক্ষক সমিতির সম্পাদক ও ফোরামের নেতা শরিফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় আমরাও সরব রয়েছি, একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন আব্দুল লতিফ মাসুম, শামছুল আলম, সৈয়দ কামরুল আহসান, সলিমুল্লাহ খাঁন, সোমা মমতাজ প্রমুখ।
