২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমারখালীতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 06:50 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

রোববার বিকালে ইউনিয়নের মহেন্দ্রপুর বাজারে গুলিবিদ্ধ হন চেয়ারম্যান রফিকুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাসান সারোয়ার কল্লোল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা পৌনে ৭টার দিকে রফিকুর রহমানের মৃত্যু হয়েছে। তার শরীরে তিনটি গুলি লেগেছিল।”