২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মুক্তিযোদ্ধা-জনতা মানববন্ধন

হরতাল অবরোধে মানুষ হত্যা বন্ধ করে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা-জনতা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 06:39 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনে অংশ নিয়েছে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সদস্যরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। 

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতাল অবরোধে গাড়িতে আগুন ও মানুষ হত্যা বন্ধসহ রাজাকার মুক্ত বাংলাদেশ ও সন্ত্রাস মুক্ত রাজনীতির দাবি জানানো হয় মানববন্ধনে।

এ সময় হারতাল-অবরোধ বন্ধ করে সমঝোতায় আসার জন্য ১৮ দলের প্রতি আহবানও জানান তারা।