২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বোমাসহ দুই ‘শিবিরকর্মী’ গ্রেপ্তার

গাজীপুর সদর থেকে হাতবোমাসহ ‘ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 05:33 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

অবরোধের দ্বিতীয় দিন রোববার বেলা ২টার দিকে সদরের নলজানী এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন-স্থানীয় তেলিপাড়ার আমীর হোসেনের ছেলে নূরুল আমীন (২০) ও মো. শাহজাহান মিয়ার ছেলে মো. জয়নাল আবেদীন (২৯)।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, দুপুরে তারা নলজানী এলাকায় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির চেষ্টা করে।

পরে স্থানীয় জনতার সহযোগিতায় একটি একটি তাজা ককটেলসহ দুই শিবির কর্মীকে আটক করা হয়।