চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে শিশু আহত
চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক শিশু গুরুতর আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আবদুস শুক্কুর (৮) নামের ওই শিশু আহত হয়।
শুক্কুরের বাবার নাম মোহাম্মদ সেলিম পুরাতন রেল স্টেশন এলাকায় বসবাসকারী ছিন্নমূল পরিবারের সদস্য।
দুই শুক্কুরের দুটি কাটা পড়েছে। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টেশন চত্বরে সীমানা রেলিং থেকে পড়ে যায় শুক্কুর। এসময় স্টেশনে আসা একটি ট্রেনে তার দুটি পা কাটা যায়।
