মুক্তিযোদ্ধা খোকন হত্যার প্রতিবাদে মানবন্ধন
ঘুমন্ত অবস্থায় সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খোকনকে হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন হয়েছে।
রোববার সকাল ১১টা থেকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধারা অংশ নেন।
গত মঙ্গলবার রাত ১২টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় আলাউদ্দীনের ওপর হামলা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। বুধবার সকাল ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তিনি মারা যান।
এ হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছে স্থানীয় আওয়ামী লীগ।
‘ফরিদপুরের মুক্তিযোদ্ধারা’ ব্যানারে আয়োজিত মানববন্ধনকালে সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূর মো. বাবুল, মেজবাউর রহমান খান মিরোজ, মনিরুজ্জামান মনির, আব্দুর রহমান, পিকে সরকার ও অন্যরা।
বক্তারা বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা খোকনের হত্যাকারী জামাত-শিবিরের ক্যাডারদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা।
