২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় টেম্পো চালক অগ্নিদগ্ধ

বিরোধী দলীয় জোটের ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন মাগুরা সদর উপজেলায় অবরোধকারীদের দেয়া আগুনে এক টেম্পো চালক দগ্ধ হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 04:23 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার বেলা ২টার দিকে সদরের শিমুলিয়া এলাকায় মাগুরা-যশোর সড়কে টেম্পোতে আগুন দিলে দগ্ধ হন টেম্পো চালক টুটুল মিয়া (৩০)।

তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুটুল বলেন,  ৮ থেকে ১০ জনের একটি দল হঠাৎ গতিরোধ করে টেম্পোতে আগুন দিয়ে পালিয়ে যায়।

“পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”

মাগুরা ফায়ার সার্ভিসের কমান্ডার আব্দুল মালেক জানান,  টেম্পোতে অগ্নিসংযোগের খবর পেয়ে দুপুর ২টার দিকে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তারা অগ্নিদগ্ধ টেম্পো চালককে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাহাবুর রহমান বলেন, টেম্পো চালকের অবস্থা আশঙ্কমুক্ত। তার বাম পায়ের কিছু অংশ আগুনে পুড়ে গেছে।