২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার নড়াইলে হরতাল

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে সোমবার নড়াইলে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 06:23 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শহরের চৌরাস্তায় ছাত্রদলের কার্যালয়ে শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা সভাপতি শাহারিয়ার রিজভী জজ এ ঘোষণা দেন।

এ সময় সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্প্রতি বিরোধী দলের হরতাল-অবরোধে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার করা হয় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে।

অবরোধ চলাকালে শাহবাগে বাসে পেট্রোলবোমা মেরে আগুন দেয়ার ঘটনায় জুয়েলকে দুই দিনের হেফাজতে রাখার অনুমতি পেয়েছে পুলিশ।