২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পাটের গুদামে আগুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি পাটের গুদামে আগুন লেগে কয়েক লাখ টাকার পাট পুড়ে গেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শনিবার সকালে উপজেলার আহম্মদপুর বাজারে মখলেছুর রহমানের পাটের গুদামে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী ও গুদামের শ্রমিক হারুণ উর রশিদ বলেন, সকাল ৭টার দিকে হঠাৎ গুদামে আগুন জ্বলে উঠে। মুহূর্তে তা সারা গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাটোর ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নেভায়।

নাটোর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, খবর পাওয়ার পরপরই অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে কয়েক লাখ টাকার পাট পুড়ে গেছে।

সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানান।