সীতাকুণ্ডে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।
হাইওয়ে পুলিশ বার আউলিয়া ফাঁড়ির সার্জেন্ট সৈয়দ জাকির হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বার আউলিয়ার রয়েল সিমেন্ট গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমীর আলী (৩৩) বিভিন্ন শিপ ইয়ার্ডে শ্রমিক সরবরাহ দেয়ার সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের চাচাত ভাই মো. শাহ বর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বাসা থেকে কুমিরা যাওয়ার পথে এ দুঘটনার শিকার হন তার ভাই।
আমীরের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বর উপজেলায়। সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে চৌধুরীঘাটা এলাকায় তিনি স্বপরিবারে বাস করতেন বলেও জানান শাহ বর।
