২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচির নামে সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সম্মিলিত সামজিক-সাংস্কৃতিক সংগঠন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 12:39 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শনিবার বেলা সাড়ে ১০ টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ শান্তির প্রতীক ‘সাদা পতাকা’ হাতে নিয়ে অংশ নেয়।

সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এ টি এম ফয়েজুল করীমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুনুর রশীদ, মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি আলী আকবর মজুমদার, নারী সংগঠক নন্দিতা গুহ, কবি আব্দুল মান্নান সরকার ও জয়দুল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বাসে ও ট্রেনে আগুন দিয়ে মানুষ মারার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা শান্তি চাই এবং অচিরেই এসব রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানাই।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি ও তফসিল প্রত্যাখান করে বিরোধী দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচিতে বাস-ট্রেনে নাশকতা এবং সহিংসতায় এ পর্যন্ত অর্ধশতাধিক নিহত হয়েছে।