রোববার বগুড়ায় হরতাল
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বগুড়ায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল।
শুক্রবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে গায়েবানা জানাজা শেষে জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম এ ঘোষণা দেন।
সাইফুল ইসলাম বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার পুরো জেলায় বিক্ষোভ মিছিল হবে। রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
