খাগড়াছড়িতে দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু
খাগড়াছড়ির গুইমারায় জিপের ধাক্কায় এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীর আলম (৩০) গুইমারা রিজিয়নে ল্যান্স নায়েক কর্পোরাল পদে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
গুইমারা থানার ওসি আবু ইউসুফ মিয়া জানান, রাস্তা পার হওয়ার সময় একটি জিপ (চাঁদের গাড়ি) ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন।
গুইমারাস্থ সেনা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদের গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
