২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গাড়িতে আগুন, ভাংচুর

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধে শেষদিনে নারায়ণগঞ্জে একটি ট্রাকে আগুন দেয়া হয়েছে। এছাড়া ভাংচুর করা হয়েছে ১০/১২টি যানবাহন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

প্রত্যক্ষদর্শীরা, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবরোধ সমর্থনে মিছিল থেকে একটি ট্রাকে অগ্নিসংযোগ ও কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়। এ সময় তারা ৭/৮টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এক পর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, অবরোধকারীরা ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

আড়াইহাজার উপজেলার ছনপাড়া ও ঝাউগড় এলাকায় যুবদলকর্মীরা পৃথক বিক্ষোভ ও সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে। এসময় তারা ৬/৭টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ফতুল্লার পাগলায় যুবদলকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, যুবদল কর্মীরা মিছিল করে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।