২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিআরসিতে নতুন কমিশনার

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সালেহ আহমাদ হাকিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 12:40 AM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বুধবার বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের কমিশনার হিসেবে আগামী তিন বছরের জন্য সরকার এ নিয়োগ দিয়েছে বলে জানায় বিটিআরসি।

সালেহ আহমেদ হাকিম ১৯৫২ সালে পটুয়াখালী জেলার বাউফল নিমদি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে তিনি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

১৯৭৮ সালে তিনি বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে যোগ দেন।

১৯৮২ সালে পদোন্নতি পেয়ে বিভাগীয় প্রকৌশলী হন।২০০৯ সালে তিনি বিটিসিএল’র সদস্য হিসেবে অবসর গ্রহণ করেন।