২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সেচ্ছাসেবক লীগ নেতা খুন

ময়মনসিংহ শহরে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 06:38 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বুধবার বিকালে সিদ্দিক মাস্টার রোডে এ হামলায় নিহত আরমান ইসলাম ওরফে সুন্দরী আরমান সংগঠনটির শহর কমিটির সদস্য।

তাকে কারা হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সরওয়ার জানান, বেলা ৩টার দিকে আরমান বাইরে থেকে গোলাপজান রোডে নিজ বাসায় ফিরছিলেন।

পথে সিদ্দিক মাস্টার রোডে আগে থেকে অবস্থান নেয়া দূর্বৃত্তরা লাঠি ও ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।