২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায়  গাড়ি ভাংচুর, ৫ যাত্রী আহত

কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ভোলায় বিএনপির ডাকা আধাবেলার হরতালে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে পিকেটাররা। এ সময় পাঁচ যাত্রী আহত হয়েছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 01:57 PM

Updated : 25 Apr 2022, 07:37 PM

বুধবার সকালে শহরের খেয়াঘাট সড়কের চরনোয়াবাদ এলাকায় টায়ারে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করে হরতাল সমর্থকরা।

ভোলা মডেল থানার ওসি সুলতান মাহমুদ জানান, বিএনপি কর্মীদের সড়ক থেকে সরাতে গেলে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় সাতটি অটোরিকশা ও একটি ট্রাক ভাংচুর করে হরতাল সমর্থকরা। ভাংচুরের সময় পাঁচ যাত্রী আহত হন।

ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি। 

হরতালের কারণে জেলায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে।