২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশিদের গ্রহণ-বর্জনে যায় আসে না: নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ  বলেছেন, নির্বাচনে বিদেশিরা গ্রহণ করল কিনা তাতে কিছু যায় আসে না, জনগণ গ্রহণ করল কিনা তাই দেখার বিষয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 07:43 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

সোমবার দুপুর তিনটায় সিলেট রিটার্নিং অফিসারের কাছে সিলেট -৬ আসনে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “বিরোধীদল না আসলে তারাই বিশ্বে সমালোচনার মুখে পড়বে। জনগণ যদি এই নির্বাচন গ্রহণ করে বিরোধীদল নির্বাচনে না আসলেও কোনো ক্ষতি নেই।”

যুদ্ধাপরাধীদের বাঁচাতেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, “বিএনপি নির্বাচনে না এসে বড় ধরনের রাজনৈতিক ভুল করেছে।”

তবে বিএনপি নির্বাচনে আসবে এ আশাও প্রকাশ করেন মন্ত্রী।

এর আগে সকালে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে সহকারী রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।